বেঙ্গালুরু-রাজস্থানের মালিকানা বদলে বিসিসিআইয়ের আয় দেড় হাজার কোটি
চোখধাঁধানো অঙ্কে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে এক পক্ষ সন্তুষ্ট, আর কাঙ্ক্ষিত মালিকানা পেয়ে উচ্ছ্বাসে ভাসছে অন্য পক্ষ। পুরো প্রক্রিয়ায় আনুষ্ঠানিক অনুমোদন দেয়ার দায়িত্বে থাকা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ভাণ্ডারও সমৃদ্ধ হতে যাচ্ছে। মালিকানা বদলের এই ধাপে বিপুল অঙ্কের অর্থ যোগ হবে তাদের কোষাগারে।