টানা ২২ বার ব্যর্থ, রিভিউ-দুর্ভাগ্য কাটছেই না জাদেজার
টেস্ট ক্রিকেটে ডিআরএস দুর্ভাগ্য যেন কাটছেই না রবীন্দ্র জাদেজার। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেও একটি রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছেন ভারতের বাঁহাতি এই স্পিনার। ফলে টেস্টে বোলার হিসেবে টানা ২২টি রিভিউ নিয়ে ব্যর্থ হলেন তিনি।