শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রাখতে চেয়েছিলাম: পাতিদার
প্রথম কোয়ালিফায়ারের চাপ, প্রতিপক্ষের শক্তিশালী বোলিং আর ফাইনালে ওঠার লড়াই- সব মিলিয়ে কঠিন এক সন্ধ্যায় ব্যাট হাতে ঝড় তুললেন রজত পাতিদার। মাত্র ৩৩ বলে খেললেন ৯৩ রানের বিস্ফোরক ইনিংস। ইনিংসে ছিল ৯টি ছক্কা। অসাধারণ ইনিংসে একটিও ডট বল খেলেননি তিনি। তার ব্যাটে ভর করেই গুজরাট টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।