র্যাঙ্কিংয়ে সেরা দশের কাছাকাছি নাসুম, উন্নতি হয়েছে হৃদয়েরও
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে, ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে আইসিসির হালনাগাদকৃত সবশেষ র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। বল হাতে দারুণ পারফর্ম করে বোলারদের র্যাঙ্কিংয়ে ১১ তম অবস্থানে উঠে এসেছেন স্পিনার নাসুম আহমেদ। ব্যাটহাতে সিরিজে ১০৫ রান করে ৯ ধাপ এগিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়ও। এদিকে ৩৬ বছর পর প্রথম কোনো কিউই বোলার হিসেবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ম্যাট হেনরি।