রেনশর সেঞ্চুরির পর এলিসের ৫ উইকেট, অস্ট্রেলিয়ার জয়
ম্যাট রেনশর সেঞ্চুরির সঙ্গে কুপার কনোলির হাফ সেঞ্চুরির জবাবটা ভালোভাবেই দিচ্ছিলেন ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজা। দুজনেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। একটা সময় আশা জাগালেও জিম্বাবুয়েকে জেতাতে পারেননি তারা। বরং নাথান এলিসের পাঁচ উইকেটে দুইশ পেরিয়েই থামতে হয়েছে স্বাগতিকদের। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।