ভারতের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মোহাম্মদ শামি
২০২৫–২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই তালিকায় বি গ্রেডে জায়গা পেয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।
২০২৫–২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই তালিকায় বি গ্রেডে জায়গা পেয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফেরার সম্ভাবনা আছে মোহাম্মদ শামির। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আবারও নির্বাচকদের ভাবনায় এসেছেন ভারতের অভিজ্ঞ এই পেসার।
২০২৩ সালের জুুনের পর ভারতের হয়ে টেস্ট খেলেননি মোহাম্মদ শামি। ডানহাতি এই পেসার শেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের মার্চে। চোট কাটিয়ে ফিরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলের দরজায় কড়া নাড়লেও শামিকে দলে রাখেননি নির্বাচকরা। সাউথ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ খোয়ানোর পর দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে ভারত। এমন হারের পর হরভজন সিং জানতে চেয়েছেন, শামিকে কেন খেলানো হচ্ছে না।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পর সৌদি আরবের জেদ্দা- টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের নিলাম হয়েছে ভারতের বাইরে। তবে আইপিএলের আগামী আসরের নিলাম হওয়ার কথা ছিল ভারতে। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আবুধাবিতে মিনি নিলাম আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। আগেই জানা গেছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আগামী আসরের নিলাম হতে পারে।
ইংল্যান্ড সফরে পাওয়া চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারেননি ঋষভ পান্ত। চোট কাটিয়ে সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। ফিটনেস টেস্টে উতরে গিয়ে জাতীয় দলেও ফিরলেন তিনি। পান্তকে রেখে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। এবারও জায়গা হয়নি মোহাম্মদ শামির।
ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি এখন অনেক দিন ধরেই জাতীয় দলে নেই। ৩৫ বছর বয়সী এই বোলারকে রাখা হয়নি আসন্ন অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডেও। শামিকে কি আর ভারতের হয়ে খেলতে দেখা যাবে কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতের সংবাদ মাধ্যমে।
ক্রিজে মাটি কামড়ে পড়ে থাকার পাশাপাশি দ্রুত রান তোলায়ও বেশ পারদর্শী স্টিভ স্মিথ। লেগ স্পিন ছেড়ে পুরোদস্তুর ব্যাটার হয়ে ওঠা স্মিথের ধ্যান-জ্ঞানের সবটাই ওই ব্যাটিং নিয়েই। সুযোগ পেলেই ব্যাটিংয়ে মজে থাকতে পছন্দ করা ডানহাতি ব্যাটার মাঝে তিন মাস ব্যাটিংই করেননি। শুনতে অদ্ভুত লাগলেও সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ শামির ফুলটসে বোল্ড হওয়ার পর থেকেই তিন মাস ব্যাটিং থেকে বিরতি নিয়েছিলেন স্মিথ।
চোট কাটিয়ে মাঠে ফিরলেও পুরোনো মোহাম্মদ শামিকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। সাদা বলের ক্রিকেটে তার ধার অনেকটাই কমে গিয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ঘরোয়া ক্রিকেট অথবা জাতীয় দল— কোথাও নিজের সেরাটা এখনো দিতে পারেননি তিনি। যার কারণে ভারত দলের ইংল্যান্ড সফরের স্কোয়াডেও জায়গা হয়নি তার। এমনকি আইপিএলেও তাকে নিয়মিত খেলায়নি সানরাইজার্স হায়দরাবাদ।
ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা অবসর নেয়ায় এই দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে শুভমান গিলকে। তার সহকারী হিসেবে আছেন ঋষভ পান্ত।
মোহাম্মদ শামিকে ই-মেইলের মাধ্যমে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত রোববার এই হুমকিমূলক মেইলটি পান ভারতের এই পেসার। এ ঘটনায় উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে সোমবার একটি এফআইআর করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে লালা ব্যবহারের অনুমতি চেয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ করেছিলেন মোহাম্মদ শামি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নিলেও ডানহাতি পেসারের চাওয়ায় আইপিএলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিসিসিআই। আইপিএলের ১০ দলের অধিনায়ক ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই। নানান সমালোচনার পর গৌতম গম্ভীর, রোহিত শর্মারা এর জবাব দিয়েছেন স্বপক্ষে থেকেই। যদিও ভারতের পেসার মোহাম্মদ শামির স্বীকারোক্তি, বাড়তি সুবিধা পাচ্ছেন তারা।