‘বিপিএল কিন্তু বন্ধ হচ্ছে না, বলতে পারেন সংস্কার হচ্ছে’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাকি বাংলাদেশ বিতর্ক লিগ সেটা নিয়ে প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস হয়ে থাকে। কারও কাছে এটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল আবার কেউ ২০ ওভারের টুর্নামেন্টকে মনে করেন বিপিএল কাপ হিসেবে। দুনিয়ার বাকি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যখন সামনের দিকে হাঁটছে বিপিএল ঠিক উল্টো পথে। উন্নতির বদলে বছরান্তর কেবল অবনতি হচ্ছে।