সাবেক দল মুম্বাইকে আপত্তিকর অঙ্গভঙ্গি দেখানোয় ডেভিডের শাস্তি
নিজের সাবেক দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে আপত্তিকর অঙ্গভঙ্গি দেখানোর দায়ে শাস্তি পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিনিশার টিম ডেভিড। লেভেল-১ কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে দুইটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এই অস্ট্রেলিয়ান। সাথে ম্যাচ ফি'র ৩০ শতাংশ জরিমানাও দিতে হবে ডেভিডকে। এবারের আসরেই আরো একটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় ডেভিডের নামের পাশে এখন তিনটি ডিমেরিট পয়েন্ট। আর এক পয়েন্ট যোগ হলেই নিষেধাজ্ঞার মুখে পড়বেন তিনি।