সাইফের সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন বাবুল
জাতীয় দলে নিয়মিত হওয়ার পর ব্যাটিংয়ে খানিকটা ভুগেছেন সাইফ হাসান। প্রায়শই ব্যর্থ হতে দেখা গেছে তাকে। 'এ' দলের প্রধান কোচের দায়িত্বে থাকা মিজানুর রহমান বাবুল কাজ করেছেন তার দুর্বলতা নিয়ে।
জাতীয় দলে নিয়মিত হওয়ার পর ব্যাটিংয়ে খানিকটা ভুগেছেন সাইফ হাসান। প্রায়শই ব্যর্থ হতে দেখা গেছে তাকে। 'এ' দলের প্রধান কোচের দায়িত্বে থাকা মিজানুর রহমান বাবুল কাজ করেছেন তার দুর্বলতা নিয়ে।
ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে বেশ এগিয়ে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপার লড়াইয়ে মোহামেডানের পরপর আছে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মতো দলগুলোও। সামনের চারটি ম্যাচ জিতে ডিপিএলের শিরোপা নিশ্চিত করতে চান মোহামেডানের কোচ মিজানুর রহমান বাবুল।
২৬ ডিসেম্বর বিপিএল শুরু হলেও রংপুর রাইডার্স প্রথম ম্যাচ খেলেছে ২৯ ডিসেম্বর। যেখানে নিজেদের প্রথম ম্যাচেই ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ের পর ডেভিড মালান ও লিটন দাসের ব্যাটে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। নিজে হারলেও প্রতিপক্ষ রংপুরকে প্রশংসায় ভাসিয়েছেন চট্টগ্রামের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক কাইয়ুম রাশেদ। বিসিবিকে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দলটির সাফল্যের নেপথ্যে ছিলেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। এবারের বিপিএলে ফরচুন বরিশাল অংশ নিলে হয়তো ফ্র্যাঞ্চাইজিটির ডাগ আউটে দেখা যেত তাকেই।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শুরুরভাগে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭৯ রানে হারে নুরুল হাসান সোহানরা। তবে দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩২ রানের জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় ম্যাচে আবার হোঁচট খেতে হয় পার্থ স্কচার্সের বিপক্ষে, যেখানে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
নাইম শেখের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের হাফ সেঞ্চুরিতে ১৬৮ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তার ৩২ বলে ৪৭ রানের ইনিংসেই বাংলাদেশ হাই পারফরম্যান্সকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ শেষে নাইমের প্রশংসা করেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল। নাইমকে সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার পরামর্শ দেন তিনি।
ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ৭১ রান করতে হতো রংপুর রাইডার্সকে। উইকেটে ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ থাকায় জয়ের স্বপ্নে বিভোর ছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। খান জাহানদাদের করা ১৬তম ওভারে ১৬ রান নিয়ে সেই স্বপ্নট আরও জিইয়ে দিয়েছিলেন তারা দুজন। তবে ১৮তম ওভারে ইফতিখারকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শাহীন শাহ আফ্রিদি। ডানহাতি ব্যাটারকে আউট করার পাশাপাশি সেই ওভারে মাত্র ৩ রান দিয়েছিলেন পাকিস্তানের এই পেসার।
তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবদের পেছনে ফেলে ২০২৪ সালে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। অথচ ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচই খেলার সুযোগ পাচ্ছেন না ডানহাতি এই লেগ স্পিনার। রিশাদকে না খেলানোর ব্যাখ্যা কিংবা তাকে নিয়ে পরিকল্পনা জানতে চাওয়া হলে মিজানুর রহমান বাবুল বলেন, ‘সামনে আরও অনেক সময় পড়ে আছে।’