সাউথ আফ্রিকায় বাংলাদেশ ইমার্জিং দলেরও ইনিংস ব্যবধানে হার
নাইম শেখ, আফিফ হোসেন, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকির হাসানদের ব্যর্থতায় সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ও ৪১৩ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। একই চিত্র বাংলাদেশ ইমার্জিং দলের। দুই ইনিংস মিলেও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের এক ইনিংসের সমান রান করতে পারেননি মাহফিজুল ইসলাম রবিন-ইফতেখার হোসেন ইফতিরা। ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় চার দিনের ম্যাচে ইনিংস ও ১৬ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল।