১৬ উইকেট নিয়েও বাদ সুথার, ভারতের টেস্ট দলে বুমরাহ
ভারতের সবশেষ টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেও নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পাননি বাঁহাতি স্পিনার মানব সুথার। দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে ফিরেছেন পেসার জসপ্রীত বুমরাহ। চোটের কারণে সিরিজে অনিশ্চিত ঋষভ পান্ত ও প্রসিধ কৃষ্ণা।