জিএসএলে লাহোরের অধিনায়ক ব্রেসওয়েল, প্রধান কোচের দায়িত্বে টেইট
গ্লোবাল সুপার লিগকে (জিএসএল) সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে লাহোর কালান্দার্স। গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে দলটির নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ক্রিকেটার ও পাকিস্তানের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে নিজেদের দল সাজিয়েছে পিএসএলের দলটি।