ইংল্যান্ডের পর হাসিকে চায় অস্ট্রেলিয়াও
দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা মাইকেল হাসিকে নিয়ে এবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে টানাটানি শুরু হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ‘মিস্টার ক্রিকেট’ নামে পরিচিত সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটারকে ব্যাটিং কোচ হিসেবে পেতে চায় দুই দলই।