অপরাধ স্বীকার করেও ১১০০ পাউন্ড জরিমানা গুনলেন ডাকেট
ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার বেন ডাকেট অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অপরাধে শেষ পর্যন্ত জরিমানা গুনেছেন। সাত মাস আগে ঘটে যাওয়া এই ঘটনায় তাকে মোট ১ হাজার ১০০ পাউন্ড জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭৮ হাজার টাকার বেশি।