মাহমুদউল্লাহদের ডব্লিউসিএলের দিনক্ষণ ঘোষণা
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরে এবার অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নস নামের একটি দল। আর এই দলের হয়ে খেলবেন বাংলাদেশ দলের সাবেক তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী ৩ অক্টোবর শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট। আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে সোমবার।