র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা অভিষেক-বরুণকে বাদ দিতে বলছেন গাভাস্কার
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তী। তবুও আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে এখনও আছেন তারা দুজনই। তবে ফাইনালে ভারতের একাদশে তাদের কাউকেই দেখতে চান না দেশটির কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।