বিশ্বকাপ শেষ শ্রেয়াঙ্কার
চোটের কারণে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রেয়াঙ্কা পাটিল। নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে হেডিংলিতে পাওয়ার প্লের শেষ ওভারে ফিল্ডিং করতে গিয়ে তার গোড়ালিতে চোট লাগে।
চোটের কারণে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রেয়াঙ্কা পাটিল। নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে হেডিংলিতে পাওয়ার প্লের শেষ ওভারে ফিল্ডিং করতে গিয়ে তার গোড়ালিতে চোট লাগে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। দলটি পরবর্তী দুই ম্যাচে পাবে না ন্যাট সিভার-ব্রান্টকে। মঙ্গলবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় তিনি আবারও কাফের চোটে পড়েছেন। এরপর দ্রুতই তার স্ক্যান করা হয়। সেই রিপোর্ট হাতে পাবার পরই এই ব্যাটারের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে টাইগ্রেসরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রান করে বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে দুজন মাত্র ব্যাটার দুই অঙ্কে যেতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এর বাইরে ১৬ রান করেন রিতু মনি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডকে হারিয়ে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আগে বল করতে নেমে নিয়ন্ত্রিত বোলিংয়ে ডাচদের ১৩৯ রানে আটকে দেয় বাংলাদেশের বোলাররা। ৫ বল হাতে রেখেই মাত্র ৪ উইকেট হারিয়ে সেই লক্ষ্য পেরিয়ে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণ ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস বাংলাদেশের জন্য বড় চমক হয়ে উঠতে পারেন বলে বিশ্বাস করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার মতে, সম্প্রতি ব্যাট হাতে যে আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক মানসিকতার পরিচয় দিয়েছেন জুয়াইরিয়া, তা বিশ্বকাপে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আম্পায়ার হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তিনি। আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কপাল পুড়ল লরা ডেলানির। চোটে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক। ডেলানির বদলি হিসেবে আয়ারল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন অ্যালিস টেক্টর।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাসখানেক আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। জুনে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন লুসি হ্যামিলটন। আর দলে ফিরেছেন গ্রেস হ্যারিস। সোফি মলিনিউক্সের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন হ্যারিস ও অ্যানাবেল সাদারল্যান্ড। মার্চে ক্যারিবিয়ান সফরে তারা ছিলেন না। তবে জায়গা হয়নি ডার্সি ব্রাউনের।
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সোমবার দল ঘোষণার কথা ছিল সাউথ আফ্রিকার। যদিও শেষ মুহূর্তে দল ঘোষণা স্থগিত করে প্রোটিয়ারা। বিভিন্ন সংবাদ মারফত জানা যায় অবসর ভেঙে বিশ্বকাপ দলে ফিরতে পারেন প্রোটিয়া পেসার শাবনিম ইসমাইল। এবার তাকে নিয়ে বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছিলেন বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে সেবার খালি হাতেই ফিরতে হয়েছিল বাংলাদেশকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বলার মতো কিছু করতে পারেনি টাইগ্রেসরা। স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেও জ্যোতিরা হেরেছিলেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার কাছে।
বড় টুর্নামেন্ট বা সিরিজের আগে ফিটনেসে উন্নতি, মানসিক দৃঢ়তা বাড়ানো এবং দলের ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও একতা বাড়াতে বিশেষ ক্যাম্প করে থাকে দলগুলো। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই পথে হাঁটছে ইংল্যান্ড। বিশ্বকাপের আগে ব্রিটিশ আর্মির সঙ্গে ইংল্যান্ডের মেয়েদের ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।