মাটিতে পড়েও ‘থাম্বস-আপ’, ফিলিপসের লড়াইয়ে মুগ্ধ মিচেল
জফরা আর্চারের গতির ঝড়, সবুজ উইকেট আর ইংল্যান্ডের আক্রমণাত্মক বোলিং সব মিলিয়ে নিউজিল্যান্ডের জন্য কাজটা সহজ ছিল না মোটেও। কিন্তু কঠিন সব বাধা পেরিয়ে নিউজিল্যান্ডকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন গ্লেন ফিলিপস। ওভাল টেস্টের প্রথম দিনে অপরাজিত ৪৯ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। আর্চারের বাউন্সারে আঘাত পেয়েও উইকেট আঁকড়ে থাকা এই ব্যাটারের দৃঢ়তায় মুগ্ধ তার সতীর্থ ড্যারিল মিচেল।