চাপের মুখে উইকেট নেওয়া শরিফুল-নাহিদের প্রশংসায় জেপি ডুমিনি
প্রতিপক্ষের চাপ বাড়ানোর সঙ্গে ইনিংসের শুরুতে পেশোয়ার জালমিকে উইকেট এনে দিচ্ছেন শরিফুল ইসলাম। মিডল ওভারে কাজটা করছেন নাহিদ রানা। পেশোয়ারের জয়ে নিয়মিতই অবদান রাখছেন বাংলাদেশের দুই পেসার। চাপের মুখে প্রায়শই উইকেট এনে দেওয়ায় নাহিদ ও শরিফুলের প্রশংসা করেছেন জেপি ডুমিনি।