গ্লোবাল সুপার লিগ শুরুর দিনক্ষণ প্রকাশ
২০২৪ সালে যাত্রা শুরু করা গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এবার গড়াচ্ছে তৃতীয় আসরে। প্রথম দুই আসরের পর চলতি বছরও টুর্নামেন্টটি মাঠে নামছে নির্ধারিত সূচি অনুযায়ী। ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে আয়োজকরা।
২০২৪ সালে যাত্রা শুরু করা গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এবার গড়াচ্ছে তৃতীয় আসরে। প্রথম দুই আসরের পর চলতি বছরও টুর্নামেন্টটি মাঠে নামছে নির্ধারিত সূচি অনুযায়ী। ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে আয়োজকরা।
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টিতে প্রথম দুই আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের আগামী আসরে অংশ নিতে চায় রাজশাহী ওয়ারিয়র্স। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান সরকার। রাজশাহীর প্রধান কোচ জানান, মালিকপক্ষও ফ্র্যাঞ্চাইজিটিকে বিশ্ব মঞ্চে দেখতে চান।
রংপুরের সামনে গ্লোবাল সুপার লিগের টানা দুইবারের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। তবে ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩২ রানের ব্যবধানে হেরে দ্বিতীয় আসরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নুরুল হাসান সোহানের দলকে। এই ম্যাচে আগে ব্যাট করে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গায়ানা। জবাবে খেলতে নেমে রংপুরের ইনিংস থেমেছে ১৬৪ রানে।
হ্যাাটট্রিক জয়ে রংপুর রাইডার্সের ফাইনালটা আগেই নিশ্চিত ছিল। নিউজিল্যান্ডের প্রতিনিধি সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়নদের জন্য ছিল কেবল আনুষ্ঠানিকতার। এমন ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় রংপুর। বাংলাদেশের প্রতিনিধিদের ব্যাটিং ব্যর্থতার পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। ফলে দুই দলই একটি করে পয়েন্ট ভাগ করে নিয়েছে।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পর হোবার্ট হারিকেন্সকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের ফাইনালের খুব কাছে ছিল রংপুর রাইডার্স। এবার দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল নুরুল হাসান সোহানের দল। জিএসএলে এ নিয়ে টানা দুইবার ফাইনাল খেলতে যাচ্ছে সোহানের দল।
ম্যাচ জিততে শেষ ১২ বলে ২২ রান প্রয়োজন ছিল হোবার্ট হারিকেন্সের। এমন সমীকরণের ম্যাচে ১৯তম ওভারে খালেদ আহমেদের প্রথম বলেই স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন মোহাম্মদ নবি। দ্বিতীয় বলে সিঙ্গে নিয়ে নন স্ট্রাইক প্রান্তে আসেন আফগান ব্যাটার। পরের বলে ফ্যাবিয়েন অ্যালেনকে ফেরান খালেদ। চতুর্থ বলে বাংলাদেশের পেসার ফিরিয়েছেন রাফ ম্যাকমিলানকেও। ২ উইকেট খালেদ সেই ওভারে দিয়েছেন ৯ রান। ফলে ম্যাচ জিততে হলে শেষ ওভারে ১৩ রান করতে হতো হোবার্টকে।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) চলতি মৌসুমে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল রভম্যান পাওয়েলের। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ককে পাচ্ছে না ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা। রভম্যানের বদলি হিসেবে যুক্তরাষ্ট্রের সঞ্জয় কৃষ্ণমূর্তিকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের বাকি অংশে পাওয়া যাবে তাকে।
নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে হাফ সেঞ্চুরির সঙ্গে বোলিংয়ে সাকিব আল হাসানের ৪ উইকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের সঙ্গে সহজ জয়ই পেয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে পরের ম্যাচে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের সঙ্গে পেরে উঠতে পারেননি তারা। ছোট পরিসরের টুর্নামেন্ট হওয়ায় সময় নিয়ে কিছুর করার সুযোগ নেই ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে এমন টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে সাকিব, নিরোশান ডিকওয়েলার মতো অভিজ্ঞতায় ভরসা রাখছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা। গুলবাদিন নাইব জানান, সাকিবদের মতো পেশাদার ক্রিকেটাররা জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়।
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে দ্বিতীয় ম্যাচেই ৭ উইকেটের ব্যবধানে হেরেছে দলটি। এই ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ পারফরম্যান্স করেছেন সাকিব। আগে ব্যাট করে ১৪২ রানের বেশি করতে পারেনি দুবাই।
দারুণ এক জুটি গড়ে উইকেটে জমে বসেছিলেন জনসন চার্লস ও মঈন আলী। মনে হচ্ছিল এই দুজনই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে জিতিয়ে মাঠ ছাড়বেন। যদিও তেমনটা হয়নি। চার্লসকে ফিরিয়ে রংপুরকে ম্যাচে রাখেন হারমিত সিং। আরেক ব্যাটার মঈন আলীকে বিদায় করেন তাবরাইজ শামসি।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে রংপুরের রাইডার্সের হয়ে খেলার কথা ছিল আজমতউল্লাহ ওমরজাইয়ের। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমন তথ্য জানানো হলেও বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে ছিলেন না আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার। তবে টুর্নামেন্ট শুরুর তিনদিন আগে গ্লোবাল সুপার লিগের জন্য রংপুরের স্কোয়াডে যুক্ত হয়েছেন ওমরজাই। বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন সাকিব আল হাসান। কেশভ মহারাজের বদলি হিসেবে বাংলাদেশের এই ক্রিকেটারকে নিয়ে আইএল টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজিটি। জিএসএলের এবারের আসর শুরু হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ জুলাই।