স্পিনবান্ধব উইকেট নয়, ‘কঠিন’ উইকেট চান গ্যারি কারস্টেন
শ্রীলঙ্কায় বেশিরভাগ মাঠেই স্পিন বান্ধব উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের পরিকল্পনা করে স্বাগতিকরা। এমন উইকেটে ম্যাচও শেষ হয় খুব তাড়াতাড়ি। সদ্যই ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে খেলেছে লঙ্কানরা। এই সিরিজের উইকেট ছিল কিছুটা ভিন্ন। লঙ্কান প্রধান কোচ গ্যারি কারস্টেন মনে করেন ভবিষ্যতেও এমন উইকেট তৈরি করা উচিত শ্রীলঙ্কার।