ছক্কার রেকর্ডে গেইলকে পেছনে ফেললেন সূর্যবংশী
আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড এখন বৈভব সূর্যবংশীর দখলে। মাত্র ১৫ বছর বয়সেই টুর্নামেন্টটির ইতিহাসে নিজের নাম তুলে ফেলেছেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার।
আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড এখন বৈভব সূর্যবংশীর দখলে। মাত্র ১৫ বছর বয়সেই টুর্নামেন্টটির ইতিহাসে নিজের নাম তুলে ফেলেছেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত কেউ দুইশ রানের দেখা পাননি। সেই অসম্ভবকেই নিজের লক্ষ্য বানিয়েছেন ভারতের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই বড় বড় রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন তিনি।
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) যুক্ত হতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়। ইটিপিএলের দল ডাবলিন গার্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হয়েছে ভারতের একটি কনসোর্টিয়াম। তাদের সাথে যুক্ত হয়েই দলটির মালিকানা কিনেছেন এই কিংবদন্তি।
নতুন ভূমিকায় দেখা যাবে ক্রিস গেইলকে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগের একটি দল কিনেছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। গ্লাসগো ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম কর্ণধার হয়েছেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজ়ির আরেকজন কর্ণধার ভারতের রুপালি পর্দার তারকা অভিনেতা অভিষেক বচ্চন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে যেতে হলে সুপার এইটের শেষ ম্যাচে ভারতকে হারানোর বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে। অনেকে এই ম্যাচটিকে সেমি ফাইনালের আগে আরেকটি সেমি ফাইনাল হিসেবে দেখছেন। কঠিন লড়াইয়ের আগে ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল।
আবারও মাঠে নামতে চলেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল, সাউথ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কালিস আর অস্ট্রেলিয়ার সাবেক তারকা শেন ওয়াটসন। তাদের নিয়েই মাঠে গড়াচ্ছে প্রথমবারের মতো লিজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগ। ভারতের গোয়াতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
কাশ্মীরে অনুষ্ঠিত হচ্ছিল ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ (আইএইচপিএল), যেখানে বিশ্ব ক্রিকেটের নামি খেলোয়াড়রা অংশ নেয়ার কথা ছিল। কিন্তু ক্রিস গেইল, থিসারা পেরেরা এবং অন্যান্য খেলোয়াড়দের হোটেলে রেখে শহর থেকে পালিয়ে গেছেন টুর্নামেন্টটির আয়োজকরা।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল শুরু করা ক্রিস গেইল নিজের শেষ ম্যাচ খেলেছেন কিংস ইলেভেন জার্সিতে। আইপিএলে নিজের শেষ চার মৌসুমের সবকটিই খেলেছেন তাদের হয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে মারকুটে ব্যাটিংয়ের জন্য ‘ইউনিভার্স বস’ খ্যাতি পাওয়া গেইল অসম্মানিত হয়েছিলেন পাঞ্জাবের হয়ে খেলার সময়। আইপিএলের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তিনি। পাঞ্জাবের এমন কাণ্ডে মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন গেইল।
বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস এবং ২৩৬ রানে ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা। দলীয় অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই উইয়ান মুল্ডার খেলেন অপরাজিত ৩৬৭ রানের একটি ঐতিহাসিক ইনিংস। দ্বিতীয় দিনের প্রথম সেশনে সাউথ আফ্রিকা পাঁচ উইকেটে ৬২৬ রান করার পর ইনিংস ঘোষণা করেন তিনি। এরপর ১২০ ওভারের মধ্যেই দুই ইনিংসে জিম্বাবুয়েকে অল আউট করে ম্যাচ শেষ করে সাউথ আফ্রিকা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে সফল দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দুই দলেরই ঝুলিতে রয়েছে পাঁচটি করে শিরোপা। এর মধ্যে চেন্নাই সুপার কিংসের সাফল্যের নেপথ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
২০০৯ সাল থেকে ২০২১—১৩ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন ক্রিস গেইল। ১৪২ ম্যাচে ৩৯.৭২ গড়ে ৪ হাজার ৯৬৫ রান করেছেন তিনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ৩৫৭ ছক্কার মালিক ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ব্যাটার। দুইয়ে থাকা ভারতের রোহিত শর্মার ছক্কার সংখ্যা ২৮০টি।
১০ ম্যাচে ২৯ ছক্কা! বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে সবচেয়ে বেশি ছক্কার মারার তালিকায় সবার উপরে তানজিদ হাসান তামিম। বাংলাদেশের ব্যাটার হিসেবে বিপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা রেকর্ডে তাওহীদ হৃদয়কে পেছনে ফেলেছেন তিনি। তবে এক মৌসুমে বেশি ছক্কা মারার রেকর্ডে এখনও তানজিদের উপরে আছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটারকে পেছনে ফেলতে লম্বা পথ পাড়ি দিতে হবে তানজিদকে। আপাতত সেসব চিন্তায় না নিয়ে নিজের স্বাভাবিক খেলায় মন দিতে চান তরুণ এই ওপেনার।