প্রোটিয়াদের পেস আক্রমণের নেতৃত্ব দিতে প্রস্তুত মাফাকা
হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা। তারকা এই পেসার কতদিন পর মাঠে ফিরতে পারবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। টেস্ট সিরিজেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। রাবাদা যদি অজিদের বিপক্ষে টেস্টে খেলতে না পারেন তাহলে তার বিকল্প হতে পারেন ২০ বছর বয়সী পেসার কিউনা মাফাকা।