ইনজুরি বদলি নীতিতে দুটি বড় পরিবর্তন আনল ইসিবি
২০২৬ কাউন্টি চ্যাম্পিয়নশিপে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ইনজুরি কারণে বদলি নীতিতে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) ও প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।