বাবরের অধিনায়কত্ব নেওয়া উচিত হয়নি: ওয়াসিম আকরাম
মাঠের ক্রিকেটে একদমই ভালো করতে পারছে না পাকিস্তান। মাঠের বাইরের নানান বিতর্কে পাকিস্তানের বেহাল দশা। দলের যখন এমন অবস্থা তখন ব্যাটার হিসেবে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারছেন না বাবর আজমও। গত কয়েক বছরেই ডানহাতি ব্যাটারের পারফরম্যান্সের ধার ক্রমশই কমেছে। এমন পরিস্থিতিতে বাবরের পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্ব নেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন ওয়াসিম আকরাম।