এশিয়া কাপের দুটি ট্রফিই মুম্বাইয়ে ফিরবে, বিশ্বাস বিসিসিআইয়ের
ভারতের জেতা ছেলে ও মেয়েদের এশিয়া কাপের দুটি ট্রফি এখন কোথায় আছে, তা নিয়ে খানিকটা ধোঁয়াশা থাকলেও সেগুলো ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিসিআই। বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া জানিয়েছেন, শেষ পর্যন্ত ট্রফি দুটি মুম্বাইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়েই সংরক্ষিত হবে।