বিসিবির কাছে ‘সম্মান ও গুরুত্ব’ ফিরে পেয়ে ডিপিএলে বিজয়
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছিল বিসিএলের ফাইনাল। সেদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এনামুল হক বিজয় জানিয়েছিলেন ‘হারানো সম্মান’ ফেরত না পেলে আর কখনো ক্রিকেটেই ফিরবেন না। তবে বিসিবির সঙ্গে সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবার। রাগ অভিমান ভুলে এই ওপেনার খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।