রিশাদের পিন্ডিজের হয়ে খেলবে উসমান খাওয়াজা
অস্ট্রেলিয়ার ব্যাটিং তারকা উসমান খাওয়াজাকে দলে নিয়েছে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজ। তিনি দলটিতে দলে যোগ দিয়েছেন, লরি ইভান্সের বদলি হিসেবে। একই দলের হয়ে পিএসএলে খেলবে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এবারের পিএসএলে আছেন এক ঝাঁক অজি তারকা। এর মধ্যে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার রয়েছেন।