উইজডেনের চোখে ভারতের প্রভাব 'অস্বাস্থ্যকর ও স্বৈরতান্ত্রিক'
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ভারতের প্রভাব কারো অজানা নয়। বিশ্ব ক্রিকেটে ভারতের এই ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ম্যাগাজিন উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক। নিজেদের ১৬৩ তম বার্ষিক সংস্করণে বিশ্ব ক্রিকেটে গত প্রায় দুই দশক ধরে ভারতের আধিপত্য বিস্তারকে 'অস্বাস্থ্যকর ও স্বৈরতান্ত্রিক' বলে দাবী করেছে তারা।