‘ওরা বিশ্বকাপ জিতে, আমরা উগান্ডা-কেনিয়াকে হারিয়ে উদযাপন করি’
বিশ্বকাপে পাকিস্তান সুপার এইট থেকে বাদ পড়লেও ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বাগযুদ্ধ চলেছে ফাইনালের আগ পর্যন্ত। যদিও ভারত শিরোপা জেতার পর কথার লড়াইয়ে না গিয়ে ভারতের কাছ থেকে শিক্ষা নিতে চান সাবেক পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদ। নিজ দেশের ক্রিকেট কাঠামোকে তুলোধুনো করে শেহজাদ জানান, ভারত যেখানে বিশ্বকাপ জিতছে সেখানে পাকিস্তান কেনিয়া-উগান্ডার মত দলের বিপক্ষে জিতেই বেজায় খুশি।