মানুষ যে যেভাবে পারতেছে আমার নাম ব্যবহার করতেছে: সাকিব
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রচেষ্টায় দেশে ফেরার পথ সুগম হচ্ছে সাকিব আল হাসানের। এমন সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ‘জোরপূর্বক’ আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন একদল সাকিব ভক্ত। বিশৃঙ্খলা এড়াতে বাধ্য হয়ে অভিযোগ গ্রহণ করেছে দুদক। তবে এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই সাকিবের। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক নিজেই।