অঙ্কনের সেঞ্চুরিতে আবাহনীর বিশাল জয়
দারুণ ছন্দে থাকা মাহিদুল ইসলাম অন্কন গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে তুলে নেন ষষ্ঠ লিস্ট 'এ' সেঞ্চুরি। আবাহনী অন্য কোনো ব্যাটার হাফ সেঞ্চুরির দেখা না পেলেও সাব্বির হোসেন, মেহেরব হাসান ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের তিনটি চল্লিশোর্ধ ইনিংসে ৩১৫ রানের বড় সংগ্রহ পায় বর্তমান চ্যাম্পিয়নরা। জবাব দিতে নেমে আবাহনীর স্পিনাদের সামনে দাঁড়াতেই পারেনি গুলশান। ১৪২ রানেই গুটিয়ে যায় তারা। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরেই আছে আবাহনী।