আফগান নারী ক্রিকেটারদের জন্য বিশেষ পরিকল্পনা আইসিসির
আফগান নারী শরণার্থী ক্রিকেটারদের জন্য চালু থাকা ডেভেলপমেন্ট প্রোগ্রাম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত সপ্তাহে স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। একই সঙ্গে বিশেষ টাস্কফোর্স পুনর্গঠন করে ২০৩০ সালের মধ্যে আফগানিস্তান নারী দলকে আইসিসির বাছাইপর্বে অংশগ্রহণের উপযোগী করে তোলার জন্য একটি রোডম্যাপ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।