মাজের সেঞ্চুরির পরও জ্যামাইকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্যালকনস
এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে জ্যামাইকা কিংসমেনকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। জ্যামাইকার ১৭০ রানের লক্ষ্য ১৬.৪ ওভারেই পেরিয়ে যায় তারা। এতে ২০ বল হাতে রেখে প্রথমবারের মতো শিরোপা নিশ্চিত করে ফ্যালকনস।