বিসিসিআইকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন আগারকার
বেশ কিছুদিন আগে থেকেই গুঞ্জন ছিল ভারতীয় দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে অজিত আগারকারকে। এর মধ্যেই আগারকার নিজেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে জানিয়ে দিয়েছেন তিনি আর প্রধান নির্বাচক পদে থাকতে চান না। বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।