শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর শাস্তির দুঃসংবাদ বাংলাদেশের
স্লো ওভার রেটের কারণে শাস্তি পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার (৬ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটির পর এই শাস্তির সিদ্ধান্ত আসে।