ভারতের নতুন স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে
ভারত ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন সাবেক লেগ স্পিনার সাইরাজ বাহুতুলে। মঙ্গলবার এক বিবৃতিতে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দীর্ঘদিন ধরে বয়সভিত্তিক ও উন্নয়ন পর্যায়ের ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতাই তাকে জাতীয় দলের দায়িত্বে নিয়ে এসেছে।