ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে আইয়ার
গত মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। যদিও এরই মাঝে শিরোপাজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে নতুন অধিনায়ক নিয়োগের কথা ভাবছে দলটি। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও লস অ্যাঞ্জেলস অলিম্পিকের কথা মাথায় রেখে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করার দিকে এগোচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিছুটা চমক হয়েই এসেছে এমন খবর। কেননা ভারতের বিশ্বকাপজয়ী দলে জায়গা না পাওয়া আইয়ার সবশেষ ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালে!