৩২ বছরেই অবসর নিলেন ভারতের হয়ে ৭ টেস্ট খেলা ভারত
দুই বছরের বেশি সময় ধরে ভারতের টেস্ট দলে নেই শ্রিকার ভারত। এমনকি জাতীয় দলের আশেপাশেও আসতে পারেননি তিনি। ভবিষ্যতে সুযোগ মিলবে কিনা সেটারও নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে মাত্র ৩২ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারত।