শামীমের ফিফটিতে টপ এন্ডে টানা তৃতীয় জয় এইচপির
মাঝারি মানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ হাইপারফরম্যান্স দল। ভিক্টোরিয়া একাডেমি একাদশের বিপক্ষে টপ অর্ডারের সবাই ব্যর্থ হলে হাল ধরতে হয় অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম পাটোয়ারীকে। দুইজনের ৮৩ রানের জুটিতে শেষ পর্যন্ত সহজ জয় পায় এইচপি। অপরাজিত ফিফটি করে বাংলাদেশকে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় এনে দেন শামীম।