গ্লোবাল সুপার লিগ শুরুর দিনক্ষণ প্রকাশ
২০২৪ সালে যাত্রা শুরু করা গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এবার গড়াচ্ছে তৃতীয় আসরে। প্রথম দুই আসরের পর চলতি বছরও টুর্নামেন্টটি মাঠে নামছে নির্ধারিত সূচি অনুযায়ী। ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে আয়োজকরা।
২০২৪ সালে যাত্রা শুরু করা গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এবার গড়াচ্ছে তৃতীয় আসরে। প্রথম দুই আসরের পর চলতি বছরও টুর্নামেন্টটি মাঠে নামছে নির্ধারিত সূচি অনুযায়ী। ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে আয়োজকরা।
সিলেট টাইটান্সের হয়ে ক্রিস ওকস যখন ব্যাটিংয়ে নামেন তখন তাদের প্রয়োজন ছিল ১১ বলে ১৫ রান। ১৯তম ওভারে মুস্তাফিজুর রহমান বেশ আঁটসাঁট বোলিং করে সিলেটের ব্যাটারদের কাজটা বেশ কঠিন করেছিলেন। ফলে শেষ ওভারে ৯ রানের সমীকরণ ছিল সিলেটের সামনে।
বেশ কয়েকবার আলোচনার পরও বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানায়নি আইসিসি। বাংলাদেশও দোলাচলে আছে বিশ্বকাপ নিয়ে। ক্রিকেটাররা এখনও জানেন না কোথায় খেলবেন তারা। বিশেষ করে কোন ভেন্যুতে খেলা হবে এর নিশ্চয়তা পাওয়া গেলে ক্রিকেটাররা মানসিকভাবে সেই প্রস্তুতি নিতে পারেন।
বিপিএলের গত আসরের মতো এবারও প্লে অফের ফাঁড়া কাটাতে পারেনি রংপুর রাইডার্স। সিলেট টাইটান্সের বিপক্ষে এদিন মাত্র ৯ উইকেট হারিয়ে ১১১ রান তোলে দলটি। জবাবে খেলতে নেমে এই লক্ষ্য পাড়ি দিতেই ঝাম ঝড়াতে হয়েছে সিলেটকে। তারা ক্রিস ওকসের শেষ বলে ছক্কায় ৩ উইকেটে ম্যাচ জেতে।
বিপিএলের গত আসরে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে প্লে অফ থেকে বিদায় নিয়েছিল রংপুর রাইডার্স। এবারের বিপিএলে ভালো শুরুর পরও মাঝে ছন্দ হারিয়েছিল রংপুর। শেষদিকে ঘুরে দাঁড়িয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে তারা। প্লে অফে এলেই পা হড়কে যায় রংপুরের। এবারও হয়েছে তাই। নাটকীয় ম্যাচে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১১১ রানের বেশি করতে পারেনি দলটি। এরপর শেষ বলের নাটকীয়তায় সিলেটের কাছে ৩ উইকেটে হেরেছে রংপুর।
আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের টিকিট কেটেছে রংপুর রাইডার্স। শেষ ম্যাচে জিতলে সেরা দুইয়ে থাকার সম্ভাবনা তৈরি হবে। এমন সমীকরণের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে হাসান ইসাখীলের সেঞ্চুরিতে ভর করে ১৭৩ রান করে নোয়াখালী। জবাবে তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে ২ বল হাতে রেখেই সেই লক্ষ্য পেরিয়ে যায় রংপুর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বেই অনেকটা প্লে অফের লাইন আপ নিশ্চিত হয়ে গিয়েছিল। সেখানেই প্লে-অফ নিশ্চিত করেছিল তিনটি দল রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস ও সিলেট টাইটান্স। অপেক্ষায় ছিল রংপুর রাইডার্স। ঢাকা পর্বে এসে তারাও প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।
দলে তারকার কমতি না থাকলেও সবশেষ তিন ম্যাচে প্রত্যাশিতভাবে ব্যাটিং করতে পারেননি রংপুর রাইডার্সের ব্যাটাররা। বিপিএলের চলতি আসরে শুরুটা ভালো করলেও ব্যাটিং ব্যর্থতায় সবশেষ তিন ম্যাচেই হেরেছেন লিটন দাসরা। তবে রংপুরের ব্যাটিং ব্যর্থতা ঘুচেছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের ব্যাটে। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে ১৮১ রানের পুঁজি পায় রংপুর। লক্ষ্য তাড়ায় নাহিদ রানা, ফাহিম আশরাফদের বিপক্ষে দাঁড়াতেই পারেননি সাইফ হাসান, সাব্বির রহমানরা। শেষের দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ৩০ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংসে কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ঢাকাকে রানে হারিয়ে সেরা চার নিশ্চিত করেছে রংপুর। এর আগে সেরা চারে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস। বিপরীতে ৯ ম্যাচের সাতটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে ঢাকার।
বিপিএলের মাঝ পথে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন নুরুল হাসান সোহান। দলটির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন লিটন দাস। অধিনায়ক হিসেবে প্রথমদিন সংবাদ সম্মেলনে এসেই তিনি জানিয়েছেন তাদের প্রধান লক্ষ্য সুপার ফোর নিশ্চিত করা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। রংপুর রাইডার্স শিবিরে ফিরেছেন ফাহিম আশরাফও। অসাধারণ পারফর্ম করে শ্রীলঙ্কায় যাওয়া ফাহিম আবারও বিপিএলে ফিরতে পেরে রোমাঞ্চিত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগই শেষ ভরসা ক্রিকেটারদের। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই ব্যাট হাতে ছন্দে নেই বিশ্বকাপ দলে থাকা বেশিরভাগ ব্যাটার। অধিনায়ক লিটন দাসের ব্যাটেও নিয়মিত রান আসছে না। মাঠে গিয়ে ভালো কয়েকটি শট খেললেও বড় রান করতে পারছেন না ডানহাতি ব্যাটার। লিটনের সমস্যা নিয়ে মিকি আর্থার জানান, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক কখনো দ্বিধায় ভুগছেন আবার কখনো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন।
সিলেট টাইটান্সের বিপক্ষে মাত্র ১১৪ রানে অল আউট হয়েছে রংপুর রাইডার্স। এমন সংগ্রহের পর ম্যাচটি ছয় উইকেটে হেরেছে রংপুর। পারভেজ হোসেন ইমনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে সহজেই জয়ের দেখা পায় সিলেট। এই জয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে সিলেট।