‘প্রতিশোধ’ নিতে পেরে খুশি অস্ট্রেলিয়া
তৃতীয় ওয়ানডেতে মহাকাব্যিক ইনিংস খেলে অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ এড়িয়েছিলেন কুপার কনোলি। সেই ম্যাচের পর টি-টোয়েন্টিতে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রেখেছিলেন বাঁহাতি এই ব্যাটার। যেমন কথা তেমনই কাজ করেছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে প্রতিশোধ নিতে পারায় তাই খুশি ম্যাট রেনশ।