দ্য হান্ড্রেডে দল পেলেন আমির
কিছুদিন আগেই পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ব্রিটিশ পাসপোর্ট পেয়েছেন। এরপর ব্রিটিশ খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারের হয়েও মাঠে নেমেছেন এই পেসার। এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ২০২৬ আসরে ট্রেন্ট রকেটসের হয়ে খেলবেন আমির। ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের আগে তাকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।