মেজর লিগ ক্রিকেটে গাজানফারের বদলি সাকিব
আবারও মেজর লিগ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান। এএম গাজানফারের সাময়িক বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছে এমআই নিউইয়র্ক। ইতোমধ্যে দলটির সঙ্গে যোগও দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
আবারও মেজর লিগ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান। এএম গাজানফারের সাময়িক বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছে এমআই নিউইয়র্ক। ইতোমধ্যে দলটির সঙ্গে যোগও দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসনকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স (এলএকেআর)। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে নাইট রাইডার্স গ্রুপের যুক্তরাষ্ট্রভিত্তিক দলটি। আগামী ১৯ জুন শুরু হতে যাওয়া এমএলসি ২০২৬ মৌসুমের আগে ওয়াটসনের অন্তর্ভুক্তি দলটির জন্য বড় শক্তি হিসেবেই দেখা হচ্ছে।
দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিককে সামনে রেখে তাই জোরেশোরে চলছে ক্রিকেট স্টেডিয়ামগুলোর নির্মাণ কাজ। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের দর্শকদের মাঝে অলিম্পিকের আগেই ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে এবার যুক্ত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তারই অংশ হিসেবে ক্যালিফোর্নিয়ার পোমোনায় বর্তমানে নির্মাধীন স্টেডিয়ামে আইপিএলের প্রদর্শনী ম্যাচ আয়োজন করার পরিকল্পনাও নেয়া হয়েছে ইতোমধ্যে।
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চতুর্থ মৌসুমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক স্পিনারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এমএলসিতে খেলবেন অশ্বিন। বিষয়টি নিশ্চিত করেছে সান ফ্রান্সিসকো।
মেজর লিগ ক্রিকেটের চতুর্থ আসর শুরু হচ্ছে ১৮ জুন থেকে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে ১৮ জুলাই পর্যন্ত। এবারের মৌসুমের প্লে-অফ অনুষ্ঠিত হবে ওকল্যান্ড কলোসিয়ামে, ১৫ জুলাই থেকে। প্রথমবারের মতো এই লিগের নকআউট পর্ব যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আয়োজন করা হচ্ছে।
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) তিন মৌসুম ধরে স্যান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন শেন ওয়াটসন। এবার সেই পথচলা শেষ হলো। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আর থাকছেন না অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার।
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চতুর্থ আসরের পর্দা উঠছে আগামী বছরের ১৮ জুন থেকে। এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ জুলাই। আগের আসরের মতো এবারও ছয় দলের এই টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সিজন ফোরের সময়সূচি ঘোষণা হলেও এখনো যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) আনুষ্ঠানিকভাবে জানায়নি আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেসের (এসিই) সঙ্গে তাদের চুক্তি পুনর্বহাল থাকছে কিনা।
প্রথম সাত ম্যাচে ছয়টি হার—এই হতাশাজনক পারফরম্যান্স দিয়েই এবারের মেজর লিগ ক্রিকেটে যাত্রা শুরু করেছিল এমআই নিউ ইয়র্ক। সেখান থেকেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে তারা জিতে নিয়েছে মেজর লিগের শিরোপা। ফাইনালে তারা পাঁচ রানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়াশিংটন ফ্রিডমকে।
নিকোলাস পুরানের সেঞ্চুরি ম্লান করে ৯ ছক্কায় অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে জয় এনে দিয়েছিলেন শিমরন হেটমায়ার। পরের ম্যাচেও সিয়াটল ওরকাসের জয়ের নায়ক ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে ৬ ছক্কায় মাত্র ২৪ বলে খেলেছিলেন অপরাজিত ৬৪ রানের ইনিংস। সিয়াটলের হ্যাটট্রিক জয়টাও এসেছে হেটমায়ারের ব্যাটেই। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে ৭ ছক্কায় অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলে নায়ক বনে গেছেন বাঁহাতি এই ব্যাটার। হেটমায়ারের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় পেয়েছে সিয়াটল।
সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিকোলাস পুরান। এবার তার কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে মেজর লিগ ক্রিকেটের দল এমআই নিউ ইয়র্ক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি লিগের যে জনপ্রিয়তা সেটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, কানাডা এবং নামিবিয়ার মতো দেশেও। সেই তালিকায় নতুনভাবে সংযুক্ত হচ্ছে নিউজিল্যান্ড।
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) সবশেষ মৌসুমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। তারকায় ঠাসা স্কোয়াড নিয়েও সেরা চারে উঠতে পারেননি তারা। প্রথম আসরে লস অ্যাঞ্জেলেসের হয়ে ৪ ম্যাচে ১৫ গড় ও ১২৫ স্ট্রাইক রেটে ৬০ রান করেছিলেন সাকিব। বল হাতে আরও বিবর্ণ ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ৪ ম্যাচে নিয়েছিলেন মাত্র একটি উইকেট।