প্রাইম ব্যাংকের সঙ্গে হারকে প্রেরণা হিসেবে নিয়ে শিরোপায় চোখ মোহামেডানের
ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে বেশ এগিয়ে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপার লড়াইয়ে মোহামেডানের পরপর আছে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মতো দলগুলোও। সামনের চারটি ম্যাচ জিতে ডিপিএলের শিরোপা নিশ্চিত করতে চান মোহামেডানের কোচ মিজানুর রহমান বাবুল।