৩-০ তে হারাতে পারি, তবে এই কন্ডিশনে বাংলাদেশকে সম্মান করি: হেসন
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বাংলাদেশ সফরের দলে এসেছে ব্যাপক পরিবর্তন। বাবর আজম-শাদাব খানদের বাদ দিয়ে স্কোয়াডে ৬ জন নতুন মুখ নিয়েছে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। এই তারুণ্যে ভরা দল নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী মাইক হেসন। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারানোর সামর্থ্য আছে পাকিস্তানের, এমনটাই বিশ্বাস দলটির প্রধান কোচের।