ধোনি নাকি স্যামসন, উইকেটকিপিং করবেন কে?
আইপিএলের পর্দা ওঠার আগে থেকেই পায়ের পেশির চোটে ভুগছেন মহেন্দ্র সিং ধোনি। চলতি আসরে এখনো পর্যন্ত সাত ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। তবে পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে মাঠে দেখা যায়নি ধোনি। চোট কাটিয়ে কবে নাগাদ ফিরবেন সেটারও নিশ্চয়তা দিতে পারছে না টিম ম্যানেজমেন্ট। তবে আগামী কয়েক ম্যাচের মধ্যে হলুদ জার্সিতে ধোনিকে দেখা যাবে বলে ধারণা দিয়েছেন মাইক হাসি। পাশাপাশি এও জানিয়েছেন, একাদশে ফিরলে তিনিই কিপিং করবেন।