আর্চার-অ্যাটকিনসনদের বিশ্রাম দেয়ার ভাবনায় ইংল্যান্ড
আসন্ন অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলের বোলিং আক্রমণে দেখা যেতে পারে বেশ কিছু নতুন মুখ। সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যস্ত সূচি রয়েছে ইংলিশদের। এর ফলে জফরা আর্চার, জশ টাং ও গাস অ্যাটকিনসনদের পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়ার কথা ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।