ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন মেন্ডিস-বিনুরা
কদিন পরেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার। আসন্ন এই সিরিজ থেকে ছিটকে গেছেন দুই লঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে দুজনই ইনজুরি কাটিয়ে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন। এ বছরের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার সময় দুজনই ইনজুরিতে পড়েছিলেন।