কাউন্টির আঙ্গিকে সাজানো হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’
ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল), জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এবং টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল টি-টোয়েন্টি) এক ছাতার নিচে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ ফার্স্ট নামের প্রোগ্রাম চালু করতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। চলতি বছর থেকেই মাঠে গড়াবে প্রোগ্রামটি।